ভিউ: ৩.৩৯k
জনাব ছালিক মিয়া সোবহান

প্রতিষ্ঠাতার বাণী

আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান সব সময় গুরুত্ব বহন করে । সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রতিষ্ঠিত আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় এমনই একটি প্রতিষ্ঠান । শৈশব জীবন ও কিশোর ছাত্র জীবনে কয়েক কিলোমিটার রাস্থা পায়ে হেটে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার স্মৃতি আজও আমাকে তাড়িয়ে বেড়ায় । মেধা থাকা সত্বে ও বাস্তব প্রতিকূলতারমুখে অনেক শিক্ষার্থী ঝরে পড়ে । তাই শিক্ষিত ও মেধাবী জাতি গড়ে তুলতে প্রতিষ্ঠা করি আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় । ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয় পরিচালনা কমিঠির তথ্যাবধানে যোগ্যতাসম্পন্ন শিক্ষকমন্ডলীর শিক্ষাদানে শিক্ষার্থীরা সেরা ফলাফল করছে । এটা প্রশংসার দাবি রাখে । আমরা আনন্দিত হই যখন শুনি এ প্রতিষ্ঠানের শিক্ষাথীরা উচ্চ শিক্ষা লাভ করে বিভিন্ন কর্মক্ষেত্রে সফল হচ্ছে । তখন মনে করি বিদ্যালয় প্রতিষ্ঠা বিফলে যায়নি । বর্তমান প্রতিযোগীতার যুগে বাস্থব কর্মমূখী সৃজনশীল মেধা বিকাশে বিদ্যালয়টি অগ্রণী ভূমিকা পালন করবে এমনটাই কামনা করি । অন্য দিকে আমার বাবার নামে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাবার স্মৃতি অম্লান হয়ে আছে । আমি মনেকরি পিতা মাতার প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সম্মান দেখানো শিক্ষার্থীদের কর্তব্যের মধ্যে রয়েছে । আর এই কর্তব্যবোধ হৃদয়ে ধারণ করতে হবে সকল শিক্ষার্থীদেরকে । সততা, ন্যায়-নিষ্ঠার মধ্য দিয়ে সৎ ও ন্যায়পরায়ণ জাতি গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য । এই বিদ্যালয়ের নামে সমৃদ্ধ ওয়েব সাইটে সংরক্ষিত সকল তথ্য উপাত্ত শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ব পরিসরে স্থান পাবে বলে বিশ্বাস করি ।

 

ছালিক মিয়া সোবহান
প্রাতিষ্ঠাতা অত্র বিদ্যালয়,

জনাব ছালিক মিয়া সোবহান

জনাব ছালিক মিয়া সোবহান

প্রতিষ্ঠাতা

বিস্তারিত

জনাব আল-বশিরুল ইসলাম

জনাব আল-বশিরুল ইসলাম

সভাপতি

বিস্তারিত

মোঃ মুখলেছুর রহমান

মোঃ মুখলেছুর রহমান

সহকারী প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

বিস্তারিত