সভাপতির বাণী
জ্ঞানই শক্তি জ্ঞানই আলো । শিক্ষাই গতি , শিক্ষাই করবে দূর জগতের যত কালো । শিক্ষাই পারে তথ্য প্রযুক্তির সঠিক প্রয়োগ ও বাস্থবায়নের মাধ্যমে মানুষের জীবনধারাকে উন্নত থেকে উন্নততর করতে । এ শিক্ষার জন্য , শিক্ষিত জাতির জন্য ১৯৯৭ সালে জাতীয় কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হয়ে নিরলস সেবা দিয়ে যাচ্ছে আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় । এ প্রতিষ্ঠানের কার্য্ক্রমকে আরো যুগোপযোগী ও আধূনিক করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে । একটি আর্ন্তজাতিক মানসম্পন্ন ওয়েবসাইট চালুকরণ তার একটি অংশ মাত্র । যার মাধ্যমে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন তথ্য ও ছবি বিশ্বব্যাপি ছড়িয়ে পড়বে এবং পতিষ্ঠানের শিক্ষার্থীরা ও অভিভাবকরা ঘরে বসেই পরীক্ষার রুটিন , সিলেবাস সহ অন্যান্য তথ্য জানতে পারবে । পাশাপাশি এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকের মধ্যে সুসম্পর্ক্ তৈরি হবে বলে আমি বিশ্বাস করি।
জনাব আল-বশিরুল ইসলাম
উপজেলা নির্বাহী কর্মকর্তা, জগন্নাথপুর ও
সভাপতি অত্র বিদ্যালয়,