ভিউ: ৩.৪k
মোঃ মুখলেছুর রহমান

প্রধান শিক্ষকের বাণী

শিক্ষাই জাতির মেরুদন্ড । কাজেই সবার জন্য শিক্ষা অর্জ্ন করা মানুষের মৌলিক অধিকার । এ অধিকারকে যথাযথভাবে বাস্থবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে । এ ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে । যুগের সাথে সংগতিপূর্ণ্ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে । প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপূর্ণ্ হতে হয় স্বীয় সাধনায় । এ ক্ষেত্রে শিক্ষাই হলো আমাদের মূলমন্ত্র । আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন । আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা । এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ । আমি শ্রদ্ধার সাথে দাবী করছি আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ে এ সব কিছুর সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে । শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক, আনুষ্ঠানিক , খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা ।

মোঃ মুখলেছুর রহমান
সহকারী প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
অত্র বিদ্যালয়

জনাব ছালিক মিয়া সোবহান

জনাব ছালিক মিয়া সোবহান

প্রতিষ্ঠাতা

বিস্তারিত

জনাব আল-বশিরুল ইসলাম

জনাব আল-বশিরুল ইসলাম

সভাপতি

বিস্তারিত

মোঃ মুখলেছুর রহমান

মোঃ মুখলেছুর রহমান

সহকারী প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

বিস্তারিত